মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম কমিশনারেট পশ্চিমবঙ্গ সরকার-এর উদ্যোগে আজ গাজোলের অন্নদা শঙ্কর ভবনে আয়োজিত হয় সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের তৃনমুলের বিধায়িকা দীপালি বিশ্বাস, মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, শ্রমিক ইউনিয়ানের সভাপতি অরবৃন্দ ঘোষ, কৃষক দপ্তরের সদস্য মাখন লাল দাস, গাজোল বল্কের বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী, সমাজ সেবিক রঞ্জিত বিশ্বাস, পান্ডুয়া অঞ্চলের প্রধান সনাতন দাস সহ প্রায় অনেকেই। অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা প্রদান প্রকল্প নিয়ে আজ এই অনুষ্ঠানটি করা হয়। ভবিষ্যনিধি, স্বাস্থ্য, মৃত্যু, দুর্ঘটনা, শিক্ষা এই সমস্ত কিছু নিয়ে বেশ কিছু মানুষকে আর্থিক সাহায্য করা হয়। যারা ঘরবাড়ি নির্মাণ ও কলকারখানার কর্মী নিজেদের সন্তানদের অর্থের অভাবে শিক্ষা দিতে পারছে না সেই সমস্ত পরিবারের হাতে ৬ থেকে ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়। আর কর্মী থাকাকালীন যারা মারা গেছেন তাদের পরিবারকে ৫০ হাজার করে টাকা দেওয়া হয়।
মালদা